অটোয়া, রবিবার ১৯ এপ্রিল, ২০২৬

নদী - মুতাকাব্বির মাসুদ

By Ashram | প্রকাশের তারিখ January 5, 2020 | দেখা হয়েছে : 1135
নদী - মুতাকাব্বির মাসুদ

মার একটা ব্রাত্য নদী ছিল
সে নদীতে জল ছিল- জলেরও চোখ ছিল
সে চোখে আর্য জলের ঢেউ ছিল
নদীর বুকে একদিন প্রচণ্ড ঝড় ওঠলো
সেই ঝড়ে আমার নদীতীরের স্বপ্নগুলো
ভেসে গেলো
সেই আমি আবার নদীর কাছে গেলাম
নদীকে ভালোবাসলাম
বুকের ভেতর পাঁজরে পাঁজরে বেঁধেও নিলাম
একদিন তার উদ্দাম উচ্ছল প্রেমের
যৌবতী যাযাবর গতি আটকে দিতে
তার বুকটাই চেপে ধরলাম
কিন্তু নদীর টান ছিল সাগরের জন্য
কোনো এক পরাবাস্তব ভোরে দুঃখিনী
নদী আমার-
আমাকে রেখেই সাগরে হারিয়ে গেলো
সেই থেকে জেনে গেছি আমি
বাঁধ দিয়ে নদীর গতি রোধীলেও
সাগরের টান থেকে তাকে
ফেরানো যায় না!
আমার নদী আজও আছে
বুকের ভেতর শুষ্ক কলিজার
সুসংগত সৌষ্ঠবে
ঠিক তার শূন্য উঠোনের পাশে
ধূসর রোদের বিপন্ন আলোয়
মেরুন শাড়িতে পরিপাটি শীতের সকাল
কুয়াশার আঁচলে গ্রাম্য নারীর
সলাজ অবগুণ্ঠিত অন্তঃপুরে
শিশির ভেজা রূপোলী রোদের মতো
কাঁপানো ঠোঁটের ভেতর
অনন্তকাল-আজন্ম জলের ঢেউ
আমার সেই হারিয়ে যাওয়া নদীর
অনপনেয় গন্ধ আজও আসে মনে!

মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.