সেনাপতি
ঘুমের বৃন্ত ছিঁড়ে বসাই নয়নপাখি
হেঁটে যায় অগোছালো সফেদ রাস্তা
একটা সরল অভ্যাস বিছিয়ে দিই ঘাসে
শুয়ে পড়ো ধীরে ধীরে। গোছানো স্রোতে।
জেগে আছে অনর্গল মুক্তির নিশানা
মহামান্য জানালার কাঁধে মেঘপিপাসা
জল হয়ে এলো পরম আদরে
আমি তার সবটুকু জানি শ্রাবণ ধারার ঘ্রাণে
এসো মেলে ধরি কাঁধে বর্ষার নদী
অবসর গিলে হই রোজ রোজ মেঘের সেনাপতি।
পরিমিতি
সেইসব পায়চারি মেঘের ভেতর নেচে উঠো খলবলিয়ে
তুমি সদ্যজাত আবীরগন্ধ মহোৎসব
ছলকে ওঠে দু'চোখে পাথরের কান্না
ভীষণ এবড়ো-খেবড়ো অসুখে আছি
কাগজে মোড়ানো জ্বর —
গুছিয়ে রাখে সারি সারি দৌড়
তালপাতা ভোর কুহক দেয় অনতিদূর
দহনের গর্ভে ফুটে ওঠো তুমি
রুপালি আলোকে রাখি আমার পরিমিতি ...
বঙ্কিম কুমার বর্মন
উত্তর দিনাজপুর
পশ্চিমবঙ্গ, ভারত।
বঙ্কিম কুমার বর্মন-এর দু’টি কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ June 20, 2020 |
দেখা হয়েছে : 1006
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.