করি আহ্বান
এইযে বাঁক খেতে খেতে
ছোট হয়ে গেছে নদী গলিপথ
কোনো তুফানে কাঁপেনা আর
পালতোলা নৌকার বুক।
ভেসে যেতে যেতে ফিরে ফিরে চায়
যেদিকে মাঝির চোখ চলে যায়
শঙ্কাতে শঙ্কাতে যাত্রীরা আর
দিশেহারা হয়ে হয়না উন্মুখ।
রাস্তাগুলোতে বাঁক খেতে খেতে
সচেতন চালক হয় দিশেহারা
অলিগলি পথ ঘুরে ঘুরে বুঝি
হারিয়ে ফেলে সঠিক পথ।
যেতে যেতে পথ ঠিক খুঁজে পায়
শঙ্কাও নেই,নয় নিরুপায়
কারও নেই ভয়,নেই সংশয়
চলার পথেতে সব একমত।
মন আর মতি আজ দিশেহারা
থমকে দাঁড়াল চলার পথ
দমকা বাতাসে কার আহ্বান!
নেপথ্যে বাজে দুঃখের গান
চলো চলো সবে ঘরমুখো হও
তোমরা কেহ কোথাও অমরত নও
ঘরবন্ধী হয়ে করো আহ্বান
হে দেবতা দাও অমৃত করি পান।
ধান
কাস্তের শানিত চোখে
লালসায় ঝরে পড়ে একরাশ ধান,
কারা ওই গেয়ে চলে জীবনের গান!
এখন বাঁচার সময়।
আগলে তারে তুলে রাখি বুকের কুঠিরে
কবে কারা জলের সঙ্গমে
পুঁথে রেখে বীজদানা ভরেছিল মাঠ?
এখন সে প্রতি ঘরে ঘরে দুয়োরে দুয়োরে
নতুন স্বপ্ন সন্ধানীর
দিয়ে চলেছে এক নতুনতর জীবনের পাঠ।
প্রবীর রঞ্জন মণ্ডল
দঃ২৪ পরগনা
পচিমবঙ্গ, ভারত
প্রবীর রঞ্জন মণ্ডল-এর দু’টি কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ December 11, 2020 |
দেখা হয়েছে : 850
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.