স্বাধীনতা মানে
ভেসে আসে কানে,
অন্ধ করিমুল
বলেছিল কেঁদে,
পেশা ছিল তার
ট্রেনের হকারি।
ছিল না বেকারি,
ভাত জুটে যেত
দুবেলা দুমুঠো।
বৃদ্ধ পিতা মাতা,
নিজে একজন,
কষ্টে সৃষ্টে হত
দিন গুজরান।
অতিমারী এক,
সব কেড়ে নিল।
বন্ধ হল ট্রেন,
শিশির লজেন্সে
পোকা ধরে নিল।
আয় নেই হায়,
পেটে কিল মেরে
তবু চলে যেত,
কিন্তু, কি উপায়!
অতি অসহায়,
ঘরে দুটি প্রাণী
মুখ চেয়ে থাকে।
অন্ধ করিমুল
তাই আজ লাজে,
বারাসাত রুটে
হাত পেতে রেখে,
বাসে বাসে ফেরে।
বাসের হকার,
তারও পেটে টান,
করিমুল তাই
পাবে না সুযোগ
বারাসাত রুটে
লজেন্স বেচার।
চোখের আঁধার
থামাতে পারেনি,
খেটেই করেছে,
ভাতের যোগাড়।
এই অতিমারী,
সেই নির্ভীককে,
ভিখারি করেছে।
তাই চোখে আজ
জল ভরে আসে।
এই আকালেতে,
স্বাধীনতা মানে,
অভুক্ত কথন।
পরমার্থ বন্দ্যোপাধ্যায়
কলকাতা, পশ্চিমবঙ্গ
স্বাধীনতা মানে - পরমার্থ বন্দ্যোপাধ্যায়
By Ashram |
প্রকাশের তারিখ October 20, 2020 |
দেখা হয়েছে : 1246
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.