কালি দিয়ে মুছে দাও এ আঁখিধার,
আঁচলে অঞ্জলি নিয়ে রেখে দিয়ো সাজ,
কলঙ্ক ঘুচিয়ে দাও মোর নিষ্পাপ নয়নে,
ধারাগুলো বয়ে যাক কালো মেঘের পালকে।
উচাটন মন উন্মাদ শরীর; কি করি আজ?
কে বয়াইবে জল? কার আঁখিধার নিবো এ আঞ্চল,
কলঙ্কের ভাগ দাও এ শরীরে; সঞ্চারি সমব্যথা,
সুখের নীড়ে নাহি এ আলাপন; কলঙ্ক সপিতে আজ তটস্থ তপোবন।
সাঝের ছায়ায় গাঁথিবি মালি শুকনো ফুলের সুবাসে
বয়ে যাক ঐ সারি বাঁধা বক সাদা মেঘের ভেলাতে,
দাহ্য দুপুরে শরীর ক্ষয়ে যায় কলঙ্ক মাখিতে,
নাহি হয় ভয়, তোমা তরে রোপি বৃক্ষদেবী সারিতে।
কৃষ্ণ যেমন দেখেছিলো রাঁধাচূড়া ঐ দুর্দম দুপুরে,
মেখেছিলো কাদা সেও তো মনের অলক্ষ্যে,
সাম্পান কত বয়ে গেলো ঐ দুতীরের মাঝে,
কে হলো রাজ, কার সনে আজ সাজিলো রাঁধিকে।
মুছে দাও শুধু বয়ে চলা সাজ দু-চোখ বইয়ে,
নিয়ে নাও এ আঞ্চল আজ কিসের কলঙ্ক ঘুচিতে,
তোমা তরে আমি, আমা তরে তুমি এতেই বিধাতার বাস,
আদমের সনে ইভের জন্ম স্বর্গ খেলা খেলিতে।
টিটোন হোসেন
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা
নিষ্পাপ নয়ন - টিটোন হোসেন
By Ashram |
প্রকাশের তারিখ August 20, 2020 |
দেখা হয়েছে : 1086
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.