এই মেঘ
পুঁজ মেঘ- প্যাঁচানো ধূসর মেঘ এই বাদলা দিনের পেখমে
চোখে জল নিয়ে ঝর ঝর কেঁদে যাও ছোট-বউ, বড়-বউ নিয়ে
এমন কাঁদন করে চলে যাও যেন সকল সুখের কোণে
বাসা বাঁধে জলে ভেজা প্যাঁচা। ভেজা ঝাউ গাছ-
ভেজা সাদা হাঁস- ডোবায় ভাসান কলমিলতা- দল বেঁধে খেলা করে
কচুররিপানার থই থই ঝাঁক- যেন ঝাঁকে ঝাঁকে পাড় ঘেঁসে উঠে আসে
শত শত কই মাছের তাথৈ নাচন-
পৃথিবীর জলসাঘরের নৃত্যরত রূপসীর মতন।
কেনো তোলে মাতম- কেনো ভাসে শ্রাবণ- আমাকে কাঁদিয়ে আর
ভাসিয়ে যেয়ো নাকো যমুনার রসময় জলে।
পুরানো প্রেম নাকি মৃত্যুকে নিয়ে ঘুমায়
এই অন্ধকার, চারিদিকে শব্দহীন, জনাকীর্ণ।
ঘুমাও; পৃথিবী ঘুমাও, ঘুমেরা মিছিল করো।
নিস্তব্ধের মধ্যেও শব্দেরা খেলে যাক
যেমন খেলা করে আকাশের নক্ষত্ররাজি, নির্লজ্জ মৃত্যুচেতনা,
স্মৃতিভ্রষ্ট রাত, বিস্তীর্ণ জলে বিকীর্ণ চাঁদ।
কে দেখায় নদী-জল, গোপন ফাগুন, উন্মিলিত জোছনা
একেলা লাবণ্যের সমুদ্র ভেসে যায়
খেলা করে মদিরার অতল প্রাসাদ। স্ফুর্তিতে উন্মাদ।
ফুটে উঠুক লবণের রহস্য। দ্যাখো শরীর ভর্তি আগুন।
পুরানো প্রেম নাকি মৃত্যুকে নিয়ে ঘুমায়।
আদ্যনাথ ঘোষ
সুজানগর, পাবনা
আদ্যনাথ ঘোষ-র দু’টি কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ August 2, 2020 |
দেখা হয়েছে : 1702
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.