আনুমানিক দুই লক্ষ বছর..
হ্যাঁ.., দুই লক্ষ বছর..,
কিংবা একটু এদিক-ওদিক
আমাদের পূর্বপুরুষেরা..
তাদের উত্থান ঘটিয়েছিলো
আধুনিক মানুষ হিসেবে
আধুনিক মানুষ..
আধুনিক হোমোস্যাপিয়েন্স (Homosapiens)
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, জৈন, ইহুদী..
ছিলোনা এমন আর কোন পরিচয়
মস্তিষ্কের খুপরিতে যাদের গড়পড়তা
১২৩০ কিউবিক সেন্টিমিটারের গর্বিত মগজ
দৈব দুর্বিপাকের কিছুটা মোকাবিলা আর
ভূমন্ডলের সব প্রাণীকে পরাজিত করতে
সেই ই তো ছিলো যথেষ্ট
আরও লক্ষ বছর আগে
ডাইনোসরের সাথে অসম লড়াইয়ে
তারা শিখে নিয়েছিলো হাতিয়ার বানাতে
বেঁচে থাকার অমোঘ তাগিদে
তড়িৎগতিতে..,
এক হয়ে যাওয়ারও ছিলো সহজাত প্রবনতা
সাথে যুক্ত হলো তাদের সবচেয়ে বড়ো আবিস্কার
“আগুন”..!
ব্যাস্..
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আর কে রুখে
তাদের বিজয়ের রথ..!
বিজয়ের সোপানে উঠতে উঠতে তাই
তারা হত্যা করলো সব
এবং সবশেষে..
তাদের সবচেয়ে নিকটতম আত্মীয়
“নিয়ানডার্থালদের” ও (Neanderthal) করে ফেললো বিনাশ
আনুমানিক চল্লিশ হাজার বছর হবে হয়তো..?
নিঃশেষ হয়ে গেলো তাদেরও শেষ বংশধর..!
গৌরব আমাদের দীপ্তি ছড়িয়েছে এভাবেই
নিজেদের ললাটে নিজেরাই সেঁটেছি শ্রেষ্ঠত্বের টীকা..!
ক্ষমতা ও আধিপত্যের নেশা যে
শুরু থেকেই আমাদের জিন ক্রোমোজমে..!
কেউ বিলুপ্ত, সবাই বশীভূত
প্রতিদ্বন্ধি আর কেউ নেই..
শুরু হলো তাই নিজেদের সাথেই নিজেদের লড়াই
আমরা যেন একেকজন সবাই আলেক্সান্ডার, চেঙ্গিস,
ইউক্রেনিয়ান কসাক,
একেকজন যেন.., নিকোলই গোগল এর
সেই তারাস বুলবা
সেই তো শুরু.., চলেছে আজও.. এবং চলবে..!
প্রকৃতিই শুধু ক্ষণে ক্ষণে আমাদের করেছে বশ
শিখিয়েছে মাথা নত করতে,
শিখিয়েছে আত্মসমর্পণের ভাষা
উপায় আর কিছুই ছিলোনা তাই..
মেনে নিয়েছি মহাশক্তির প্রলয়
সূর্য, নীলনদ, আরও আরও অনেকের কাছে হয়েছি সমর্পিত।
ঘটিয়েছি রূপান্তর তাদেরও
সর্বশক্তিময় করে দিয়েছি আখ্যা, ঈশ্বর, আল্লাহ, দেব-দেবী, নানা রূপে
এনেছি উপঢৌকন,
তুষ্ট করতে.. করেছি বলিদান
তবে..
“ঠিক ভক্তি নয়, মানুষ সুলভ চতুরতায়”!
এভাবেই আমরা পথে পথে হয়েছি বিভাজিত
এক থেকে একাধিক..
একাধিক থেকে অনেক অনেক হতে হতে আবারও..
মনের পৃথিবীতে সবাই আমরা হারিয়ে যাচ্ছি
একাকীত্বের এক নির্জন দীপে
চিনেছি স্বার্থ অতিশয়, ঔদ্ধত্যে হয়েছি অসীম..
ব্লাক ডেথ (Black Death), করোনা ভাইরাস..
যুগে যুগে তোমরা কি আসো
স্মরণ করিয়ে দিতে আমাদের সেই
পুরনো পরিচয়..?
গোটা পৃথিবী এখন আশ্রয় নিয়েছে
যেনো এক আধুনিক গুহায়..
কিন্তু এতো আমাদের অপরিচিত কিছু নয়
ইতিহাস বলে জয়ী হবো আমরাই..
তবে ফিরে পাবো না আর কখনো
সেই অরণ্য শান্তি
ধর্ম, ঈশ্বর যে যা ই বলি না কেন
কদাচিত ই যে হয়..
আমাদের আত্মার কোন সুদ্ধি সাধন..!!
ফরিদ তালুকদার । টরন্টো, কানাডা
আত্ম পরিচয় - ফরিদ তালুকদার
By Ashram |
প্রকাশের তারিখ March 19, 2020 |
দেখা হয়েছে : 1001
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.