আশ্রম সংবাদঃ সাহিত্যিক ড. মীজান রহমানের ১০তম প্রয়াণ দিবস উপলক্ষে ১৫ জানুয়ারি ২০২৫ জুম ওয়েবিনার মিটিং রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অটোয়া থেকে প্রকাশিত আশ্রমবিডিডটকম ওয়েবসাইটের সম্পাদক কবির চৌধুরীর সঞ্চালনায় ভার্চ্যুয়ালএই আলোচনায় অংশ নেন লেখক রাশেদ নবী, লেখক মহসীন বখত, শিক্ষাবিদ ড. মনজুর চৌধুরী ও ইঞ্জিনিয়ার ফেরদৌস আহমেদ। উল্লেখ্য যে, ২০১৫ সালের ৫ই জানুয়ারি শ্রদ্ধেয় লেখক ড. মীজান রহমান অটোয়া সিভিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জুম মিটিং রুমের ঘন্টাখানেকের মত উক্ত আলোচনায় আলোচকবৃন্দ লেখকের সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। তাঁদের আলোচনায় ফুটে উঠে যে, আমরা জীবন-সংসারের প্রয়োজনে যখন একটি নির্দিষ্ট বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি, তখন ড. মীজান রহমানের মত কিছু সমাজ হিতৈষী মানুষ আজীবন সমাজের জন্য কাজ করে যান। ড. রহমান মৃত্যুর পূর্ব পর্যন্ত নিজের পরিবার, আত্মীয়-স্বজনের পাশাপাশি সমাজের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। পেশায় গণিতজ্ঞ হলেও ড. মীজান রহমান উত্তর আমেরিকার বাঙালিদের কাছে পরিচিত ছিলেন একজন পাঠকনন্দিত লেখক হিসেবে। মূলত অভিবাসী বাঙালির নিত্যদিনের জীবন-সংগ্রামের কথাই ছিল তাঁর লেখার বিষয়বস্তু।
সাহিত্যিক ড. মীজান রহমানকে ভালভাবে জানার জন্য আশ্রম আয়োজিত জুম মিটিং রুমে রেকর্ডকৃত ভিডিওটি (YOUTUBE VIDEO সাহিত্যিক ড. মীজান রহমান স্মরণে আশ্রমের আলোচনা YOUTUBE VIDEO) এখানে সংযুক্ত করা হল। আশা করি ভিডিওটি পাঠকদের ভাল লাগবে।
অটোয়া, কানাডা
ড. মীজান রহমানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা
By Ashram |
প্রকাশের তারিখ January 23, 2025 |
দেখা হয়েছে : 678
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.