অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

শুভাশিস দাশের কবিতা

By Ashram | প্রকাশের তারিখ January 15, 2020 | দেখা হয়েছে : 1081
শুভাশিস দাশের কবিতা

শ্মশানে শব্দ পোড়ে  
শব্দেরা লাশ হয় 
লাশ হয় আমাদের এই বহতা জীবন 
ভালবাসা পোড়ে 
প্রতিশ্রুতি পুড়ে পুড়ে তৈরি হয় বিচ্ছিরি যাপন 
এ তুমি কেমন বর দিলে মহীয়সী?
শিশুর যোনি রক্তাক্ত হলে কেমন করে পুজো হবে বলো 
কেমন করে মাতৃজঠরে বেড়ে উঠবে নারী মুক্তি 
এখন শ্মশানে পুড়ে যায় যাবতীয় কৌলিন্য 
যে ফুল তোলা ছিল তোমার পুজোর জন্য 
আজ সব পুড়িয়েছি জ্বলন্ত চিতায় 
শব্দেরা পুড়ে যায় আমাদের অস্তিত্বের শেষ ঠিকানা টুকুও!

হেমন্তের দিনে রোদ পিওন 
কথা গুলো গুছিয়ে রাখোনি মালবিকা 
তাই আজ এই অস্থির যাপন 
হেমন্তের পোয়াতি মাঠে আর চিঠি দেয় না 
রোদ পিওন, কৃষকের ফ্যাকাশে মুখে 
নদী ভাঙার বলি রেখা 
কতবার বলেছি ভুলে যাও ভুল করা বিছানার সোহাগ 
সময় ভেঙেছে নিয়মের বাঁধ 
মালবিকা আর আসবে না রোদ পিওন। 

শুভাশিস দাশ । কোচবিহার 

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.