অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

তুমি ঘোরে আমি - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস

By Ashram | প্রকাশের তারিখ September 23, 2024 | দেখা হয়েছে : 479
তুমি ঘোরে আমি - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস

তুমি হলে আমার কাল্পনিক আরাধনা 
যার অস্তিত্বের খোঁজে নিশিদিন উচাটন 

শোন মেয়ে, এই যে আমার মাঝে তোমার সুরে এত 
হাহাকার৷ তার সবটুকু জুড়েও তোমার চেয়ে বড় কোন 
আক্ষেপে কাতর আমি৷ জীবনের দেনা পাওনার হিসেবে 
আমি বরাবরই কাঁচা, তবুও আশার প্রদীপ জ্বেলে 
নিরন্তন বাঁচা৷ এই যে হবে হচ্ছে না করে এত আর্তনাদ 
আছড়ে পড়ে রোজ রাতে আমার ঘরের সিলিঙে৷ তবুও 
নিঃশব্দের মত প্রার্থনাতেও আমি তোমাকে রাখিনি৷ শুধু 
তোমার ফেলে আসা পথে আমি নিজেকেই খুঁজেছি৷ 

একাকীত্বের গোপন ডেরাতে তোমারই তো বিচরণ
প্রিয়, তুমি আমার আরাধনা জুড়ে স্মৃতির বিচ্ছুরণ! 

সারোয়ার আহমেদ উচ্ছ্বাস 
গুলশান, ঢাকা৷

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.