অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

নীল হৃদয় কোঠর - শাহ্‌ বাহাউদ্দীন (শিশির)

By Ashram | প্রকাশের তারিখ October 26, 2020 | দেখা হয়েছে : 1118
নীল হৃদয় কোঠর  - শাহ্‌ বাহাউদ্দীন (শিশির)

ময় চলে বয়ে কলকল ছলছল সুরে, 
তবু প্রতিশ্রুতি দিয়েছে ফিরে আসবে বলে।

ভেবেছিলাম থাকবে সময়, পাহাড়ের মত দাঁড়িয়ে,
ভালবাসার অট্টালিকার সমস্ত উঠোন জুড়ে। 

ভেবে দেখিনি কখনো, সময় কি শুধু শুষ্ক দুপুর।  
ভেবেছিলাম সবুজ লালের শিকোয় রাখব তুলে সময়, 
অনেক যত্ন করে। 

রাত্রি-দিন যায় ঝরে প্রতিটি ক্ষনে। 
প্রশ্ন জাগে মনে, 
সময় কি ঝরে যায় শ্রাবনের মেঘে?

ভালবাসায় গড়া অটুট বন্ধন যায়না ছিড়ে অসময়ের ঝড়ে।  
সময় যেথায় না যায় যাক চলে; সে থাকবে, 
তার ভালবাসার নীল হৃদয় কোঠর জুড়ে, 
সারাটি জীবন ধরে ।।  

শাহ্‌ বাহাউদ্দীন (শিশির)
অটোয়া, কানাডা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.