যে পথে হেঁটে যায় জীবন
ঘরহীন ঘরের পথে
একটা হেমন্তের পথে
হেমন্ত পেরিয়ে বসন্তের দিকে।
সেই পথ আজ শীতের জীর্ণতায়
শূন্য
রিক্ত
অদৃশ্য চোখের বোবাকান্নায়
নায়াগ্রা প্রপাত।
যে পথে যেতে হয় “দুঃখ বেচার হাট”
রিক্ত হাতে ফিরে আসে
পরিপূর্ণতা,
সে পথে ছোটে না আজ স্বপ্নের রথ।
আঁধার কেটে এপথে নামুক প্রভাত
হেঁটে যাক, উল্লাসে মাতুক, খেলা করুক
স্বপ্ন
প্রস্ফুটিত কথা
আনন্দ
পরিপূর্ণতার খুশিতে মাতুক রাজপথ।
সোমের কৌমুদী। বাংলাদেশ
রাজপথ - সোমের কৌমুদী
By Ashram |
প্রকাশের তারিখ July 7, 2020 |
দেখা হয়েছে : 944
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.