এমনি-এমনি ভেবে
কখন রেগে লাল হয়ে যায়
কখন ভয়ে ডোবে।
কখন মুখে মুচকি হাসে
কখন নাচায় পা
কখন আবার মাথা দোলায়
কখন দোলায় গা।
এমনি-এমনি ভেবে
কখন উদাস তাকিয়ে থাকে
কখন শোকে চোবে।
কখন ঘেমে হাঁপিয়ে ওঠে
কখন জ্বলে চোখ,
কখন ঝেড়ে ফুঁসে ওঠে
মাথায় চাপে রোক।
কখন মনটি উড়ু-উড়ু
কখন মেজাজ ধীর
হীমের মত শীতল কখন
ভেতর মানুষটির।
এমনি-এমনি ভেবে
ঘুমে দু'চোখ ঝিমিয়ে পড়ে
অবসাদে ডোবে- - -
সে সব কিছু নয়
আসলে সবই কাল্পনিক
বাস্তবতায় ফিরলে সোজা
বাঁক হয়ে যায় ঠিক।
প্রভঞ্জন ঘোষ
পশ্চিমবঙ্গ
অবাস্তব - প্রভঞ্জন ঘোষ
By Ashram |
প্রকাশের তারিখ October 18, 2024 |
দেখা হয়েছে : 439
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.