আদমকে করিয়া সৃজন বেহেস্ত মাঝে
উলঙ্গ সাজে,
কহিলে ডাকিয়া ফেরেশতা ছিল যত
তোমার সৃষ্টির মাঝে।
করিলে আদেশ উলঙ্গ বেশ
আদমকে করিতে প্রণাম।
ফেরেশতার চেয়েও বড় করে গড়া,
মানুষ তাহার নাম।
আদমকে সেজদায় কে করিবে মানা,
তোমারতো ছিল চেনা।
নামও তার ঠিক করা ছিল,
নামের অর্থও ছিল জানা।
তাই তাড়াহুড়ো করে রেখেছিলে গড়ে
স্বর্গচ্যুত মানুষের ঠিকানা।
তোমার ইচ্ছায় আদমকে লয়ে, অতি নির্ভয়ে
শয়তান মেলিলো ডানা,
কোন গ্রহে এসে ফেলিবে নোঙর
শয়তানের ঠিকই ছিল জানা।
শুধু তোমার স্বর্গ আদমকে হারালো
তুমিতো করোনি মানা?
তোমার ভূবনে এ কেমন অদ্ভূত আচার,
যা ঘটার, ঘটে যাবে সবটুকু তার।
সীমাহীন শক্তি নিয়েও তুমি নির্বিকার,
শয়তানকে ঠিকই দিলে তার পূর্ণ অধিকার।
আজ তুমি কি নেবেনা তার কোন দায়ভার?
অটোয়া, কানাডা।
কে নেবে দায়ভার?
By Ashram |
প্রকাশের তারিখ January 13, 2025 |
দেখা হয়েছে : 623
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.