মানুষ বদলে পশু হয়
এখন নিশি বদলে দিবস হয়
নদী বদলে সাগর
যেমন
আপন বদলে পর হয়।
এখন ভূমি বদলে বড় বড় অট্টালিকা হয়
একতলা থেকে এক'শ।
এখন কেউ আশে-পাশে পিছে তাকায় না,
চোখের এক ইঞ্চি আগেই যেন পাহাড় খনি
এটা ধরতেই চাই।
এখন বড় আরও বড় হয়
আর ছোট আরও ছোট্ট হয় পিঁপড়ে স্বরূপ।
এখন মানুষ বদলে নাকি বিষ্ঠার পোকা ও হয়
এডিস, অ্যানোফিলিস মশা ও হয় মানুষ!
অবাক কথা কি জানেন?
মানুষ নাকি পশু ও হতে জানে
কুকুর থেকে শুরু করে বাঘ, সিংহ
এমনকি হায়না ও হতে পারে।
কী কান্ড, এতে পশুদের মহা আনন্দ
মানুষ পশুর কাতারে!
তবে দুঃখের কথা কী জানেন?
পশুরা মানুষ হতে পারে না
কেবল মানুষ বদলায়,
নির্বোধ পশু চিরকালই পশু থেকে যায়।
সেলিনা শেলি। যুক্তরাজ্য
মানুষ বদলে পশু হয় - সেলিনা শেলি
By Ashram |
প্রকাশের তারিখ October 31, 2020 |
দেখা হয়েছে : 1028
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.