ভয় না পেয়ে করবে তুমি সতর্কতা অবলম্বন,
যায় না বলা কখন যে হয়,
ভাইরাস সংক্রমণ!
বারে বারে খাবে পানি,
ধু'বে ঘন হাত,
আসেও যদি ভাইরাস কভু,
যাবেই পানির সাথ!
রাখবে ঢেকে হাঁচি-কাশি,
ট্যিসু, রুমাল, হাতে-
যেন ভাইরাস নাহি ছড়ায়,
অন্যকারও সাথে!
হাত না ধু'য়ে মুখে, নাকে,
দিও নাকো হাত-
দিলেই ভাইরাস ঢুকে তোমায়,
করবে কুপোকাত!
লোক সমাগম এড়িয়ে চলো,
হ্যান্ড শেক করা বন্ধ রাখো,
মাস্কটা দিয়ে মুখটা ঢাকো,
এটাই সাবধানতা-
মেনে চলো স্বাস্থ্য বিধি,
বাঁচাও মানবতা!
এম ডি আজাদ । ঢাকা, বাংলাদেশ
রুখে দাও করোনা - এম ডি আজাদ
By Ashram |
প্রকাশের তারিখ March 14, 2020 |
দেখা হয়েছে : 957
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.