অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

আত্ম-আলিঙ্গন - তপনকান্তি মুখার্জি

By Ashram | প্রকাশের তারিখ June 26, 2021 | দেখা হয়েছে : 905
আত্ম-আলিঙ্গন - তপনকান্তি মুখার্জি

খানেই অপেক্ষা করো, এই ভাঙাঘরের কোণে,  
এখানে আপাতত কারও আসার কথা নয়। 
এখানে রাত্তির ঝেঁপে চাঁদ খেলা করে, 
সময় মাথা গলায় চুরমার দেয়ালে, 
ফিসফিস করে দিন আসে ছিটেবেড়ার ফাঁক দিয়ে। 
এখানে একা একা ভাসা যায়, কাঁপা যায়, কাঁদা যায়। 
মাটিকে আলিঙ্গন করে স্বপ্ন নিয়ে নিরাপদ দূরত্ব থেকে 
নিজের সঙ্গে বসা যায় পাশাপাশি। 
এটাই তো দরকার। 'আমি' যে খুঁজে বেড়ায় 'আমি' কে। 
আর ঠিকঠাক খোঁজ পেলে টুনি আলো জ্বলবেই 
হৃদয় - মন্দিরে। 

তপনকান্তি মুখার্জি 
হুগলী, পশ্চিমবঙ্গ 

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.