কলমের কালো কালি
রেখা টানে
আনমনে
সাদা পাতায়-
হিজিবিজি
আঁকিবুঁকি
প্রাণ পায়
সবুজ হয়
রঙিন হয়ে উঠে
লেখার ডায়েরি।
আদি পাতা
সাদা পাতা
রেখাহীন
ফাঁকা- সুরভীহীন।
চর্যাপদ
এরপর জড় অদৃশ্য
কালো ছাপ
ছোপ ছোপ আঁধার
পাতার শুভ্রতা আড়াল।
শ্রীকৃষ্ণকীর্তন
লেখা শেষে
কলমের কালো কালি
আজও লিখে
ডায়েরির সাদা পাতায়
আধুনিক ছন্দে
ছন্দহীন কবিতা,
এখনো ঢের বাকি
পড়ে আছে
সাদা পাতা
তবু চোখে ভাসে
হৃদয়ে বিঁধে
ক্ষণে ক্ষণে
প্রতিক্ষণে
১২০১-১৩৫০ সাল।
সোমের কৌমুদী। বাংলাদেশ
প্রবাহ - সোমের কৌমুদী
By Ashram |
প্রকাশের তারিখ July 23, 2020 |
দেখা হয়েছে : 1171
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.