অটোয়া, সোমবার ২২ জুন, ২০২৬

এক মুঠো রঙ - নির্মল এস পলাশ

By Ashram | প্রকাশের তারিখ May 18, 2020 | দেখা হয়েছে : 1070
এক মুঠো রঙ - নির্মল এস পলাশ

নুভুতির এক মুঠো রঙ
বেদনার রঙের সাথে 
চোখের জল মিশিয়ে
অনন্ত ভাবনার ছবি আঁকি।

মনের ক্যানভাসে মিশেল রঙ ছড়াই 
বেদনা মূহুর্তকে স্মৃতিতে গাঁথবো বলে। 
সাদা ক্যানভাসে কালো রঙে 
আঁকি অব্যক্ত বেদনা ছবি।

অবাক প্রেমে, এক ঝুড়ি কষ্টে, 
নীল রঙেরা আচড় কাটে,
গাঢ় নীলে ফুটিয়ে তুলে
অন্তরালে মেঘের আকাশ। 

অনুভবতায় তোমারই মুখচ্ছবি 
স্মৃতির ক্যানভাসে সাদাকালো 
ছবি হয়ে ভাসে সন্ধ্যা তারার মেলায়। 
নীল রঙটাও মিশে যায়, সাদাকালোয়। 

স্মৃতির উঠোনে রঙের মেলায় 
মৃত স্বপ্নে রঙের বাহারে, 
মনে - আনমনে বর্ণে, শব্দে
রংতুলিতে উঠে - না ফুটে। 

অপূর্ণতায়, ব্যার্থতা, আশায় 
জীবনের পথে - পথে, 
সেই বিকেলের রঙকে মুছে দিতে
ছড়িয়ে দেই একমুঠো রঙ। 

নির্মল এস পলাশ। কমলগঞ্জ, মৌলভীবাজার

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.