অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

নব বৈশাখের গান - সুজিত হালদার

By Ashram | প্রকাশের তারিখ April 5, 2021 | দেখা হয়েছে : 1171
নব বৈশাখের গান - সুজিত হালদার

জ এই প্রভাতে বাজিল প্রাণে
নব বৈশাখের নব গান
নাচিল ধমনি ফুল-ফল ঘ্রাণে
সকলি বাংলা মায়ের দান।

ভোরের আলোয় প্রাণ ছুঁয়ে যায়
নব চেতনার নববর্ষ
পান্তা-ইলিশ আম কাঁঠাল পায়
শত-সহস্র প্রাণের স্পর্শ।

আজ এ-ই প্রভাতে ঊষার আলো
মেলিল দীপ্ত চোখের পাতা
মুছে দিয়ে জরা ক্লান্তি নিশি কালো
হরষিত মনেরও গাঁথা।

আয় খোকাখুকু আয় দলে দলে
বাংলার দামাল ছেলে-মেয়ে
আঁকি ছবি মধুর খেলার ছলে
সাধের বৈশাখী গান গেয়ে।

সুজিত হালদার
দোহার, ঢাকা, 
বাংলাদেশ।

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.