অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

সুমন বনিক এর কবিতা

By Ashram | প্রকাশের তারিখ June 28, 2020 | দেখা হয়েছে : 1139
সুমন বনিক এর কবিতা

সংশপ্তক হবো 
রোনা বলে গেলো 
তুমি তোমার 
আমি আমার 
আমাকে আমি সুরক্ষা করবো
তোমাকে তুমি।
কী নির্মম ফয়সালা 
বাস্তবতার সে কী প্রেসক্রিপশন?

করোনা কেটে দিচ্ছে ইচ্ছের সুতো 
এঁকে দিচ্ছে লক্ষ্মণরেখা 
শিথিল করছে সম্পর্কের গেরো
প্রাণে প্রাণে 
দেহে দেহে
ভেঙে দিচ্ছে মিলনের সেতু।

এসো করোনার বিরুদ্ধে লড়াকু হই 
ভয় নয় 
ক্ষয় নয় 
এসো করোনারে করি জয় ।

কথা রাখিনি 
কদিন বৃষ্টিকে বলেছিলাম 
ভিজিয়ে দাও পরিশুদ্ধ করো
বৃষ্টি ভিজিয়ে গেলো
পরিশুদ্ধ হইনি।
একদিন সূর্যকে বলেছিলাম 
ভেতরটা আলোকিত করে যাও
সূর্য আলো ঢাললো
আলোকিত হইনি।
মৃত্তিকাকে একদিন বলেছিলাম 
সহিষ্ণু করে দাও
মৃত্তিকা পরম মমতা মেখে দিলো
সহিষ্ণু হইনি।
বৃক্ষকে একদিন বলেছিলাম 
আরও প্রাণময় সবুজ করো
বৃক্ষ সর্বস্ব উজার করে দিলো
প্রাণবন্ত হইনি।

যতবার কথা রেখেছে ওরা 
ততবার কথা রাখিনি আমি।

সুমন বনিক। সিলেট, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.