অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

নবান্ন - পঞ্চানন শিট

By Ashram | প্রকাশের তারিখ December 19, 2020 | দেখা হয়েছে : 841
নবান্ন - পঞ্চানন শিট

হিমেল বাতাস দোলা দিয়ে
  শিশির ভেজা ঘাসে,
আনলো ডেকে নবান্ন কে
  হেমন্তের ই শেষে।

সোনার ক্ষেতের পাকা ধানে
  হরেক পাখির মেলা,
ফসল কাটা মাঠের পরে
  করছে যেন খেলা।

নতুন ধানের মিঠে সুবাস
  খুশির জোয়ার আনে,
কৃষক ঘরে ধুম লেগে যায়
  ফসল তোলার টানে।

ফসল বোঝা মাথায় নিয়ে 
  ফেরে চাষী ঘরে,
গৃহ লক্ষী যত্ন করে
  গোলায় তাহা ভরে।

নতুন ধানের মিষ্টি ঘ্রাণে
  সাড়া জাগায় প্রাণে,
সাধ জাগে তাই মনের মাঝে
  হারাই প্রতি ক্ষণে।

পৌষের শেষে নবান্ন উৎসব
  নতুন ধানের পিঠে,
নলেন গুড় আর খেজুর রসে
  বাড়ায় তাহার মিঠে।

পঞ্চানন শিট
পশ্চিমবঙ্গ, ভারত

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.