অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

এখনও তোমাকে - পার্থ প্রতিম হালদার

By Ashram | প্রকাশের তারিখ June 10, 2020 | দেখা হয়েছে : 857
এখনও তোমাকে - পার্থ প্রতিম হালদার

খন প্রতি রাতে ঘুমের ঘোরে তোমাকে দেখি
নববধূ সাজে, কানে বেজে ওঠে তোমার পায়ের
নপুরের সেই মধুর ধ্বনি। লাফিয়ে উঠে পড়ি আমি।
এখনও মাঝে মধ্যে বাসে- ট্রেনে,
কখনও বা রাস্তা- ঘাটে, সেই মধুর গন্ধ
নাকে আসলে এদিক ওদিক তাকাই,
মনে হয়, তুমি আশে পাশে আছো কোনখানে।
এখনও চিড়চিড়ে রোদ্দুরে রাস্তার ধারে
দাঁড়িয়ে থাকি। গলির কোনে অন্য প্রেমিক
প্রেমিকা দের ঘোরাঘুরি দেখি। আর ভাবি,
আগের মতো তোমাকে একটু, দেখতে পেতাম যদি!
এখনও সেই সব স্টেশন গুলোর পাশ দিয়ে
যাওয়ার সময় বারবার ঘুরে ঘুরে দেখি,
কত মানুষের ভিড়ে তোমার মুখটি খুঁজি।
তবুও মনে হয় তুমি আগের মতই ভালোবাসো,
আমার গায়ের গন্ধ মেশানো কুর্তি টাকে
জড়িয়ে ধরে এখনও বোধ হয় কাঁদো!
কিন্তু মনকে বোঝাই কেমন করে! তুমি এখন
তো আর কুর্তি পরো না- শাড়ি পরে থাকো।
তবুও তোমার প্রতীক্ষায় দিন গুনি। আর
ভালোবাসার মায়াজালে আচ্ছন্ন হয়ে থাকি।
পড়ে থাকি তোমার স্মৃতি কে আঁকড়ে ধরে।
যদি আবার ফিরে এসে ভালোবাসো নতুন করে। 

পার্থ প্রতিম হালদার। করিমগঞ্জ, আসাম

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.