তুমি কি চিনিবে মোরে যদি আসি একা
ম্লান মুখে, নত শিরে, হয় যদি প্রথম দেখা?
আসিব না দলবেঁধে, উচ্চস্বরে কোলাহল করে
নিভৃতে আসিব একাকী অঞ্জলি ভরে
যতটুকু শ্রদ্ধামোর, গড়ে ছিনু তিলে তিলে,
সবটুকু তার দেব উপহার তোমার চরণ তলে।
যতটুকু পেয়েছি তব পরিচয়, সেতো মোর গৌরব,
একা একা খুঁজে নেয়া তোমার সৌরভ।
শাস্ত্রের সহজ হিসাব ছেড়ে হৃদয়ের আঙিনায়।
এঁকেছি সৌন্দর্য তোমার, নানা মহিমায়
অনেক যত্নে আঁকা তোমার সে রূপ
মৃত্যুর মাঝেও কভু হবেনা বিরূপ
মৃত্যুর হাত ধরে যতদুরে যাই
তোমার সৌন্দর্যের মাঝে মোরে দিও ঠাই।
দেওয়ান সেলিম চৌধুরী। কানাডা
রেখোনা দূরে - দেওয়ান সেলিম চৌধুরী
By Ashram |
প্রকাশের তারিখ March 13, 2021 |
দেখা হয়েছে : 1573
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.