অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

একটি পুষ্প - আব্দুল আজিজ

By Ashram | প্রকাশের তারিখ January 13, 2021 | দেখা হয়েছে : 1071
একটি পুষ্প - আব্দুল আজিজ

তোমার দেয়া পুষ্প নিয়ে
তোমার প্রশ্ন ছিলো।
পুষ্পটি কেমন আছে,
পুষ্পটি কোথায় আছে?

তোমাকে বলেছিলাম 
তোমার আশায় আছে
বেশ ভালো আছে
বেশ যতনেও আছে।

কি বুঝেছিলে জানি না,
তবে আজ তোমার বাসর।
তোমার স্মৃতি ফিরিয়ে দিলাম
শুকিয়ে গেলেও কমেনি আদর।

পুষ্পের এই যতন তুমি 
বুঝবে কি না, জানি না।
ভুল বুঝার কারনটাও অঅনুমেয়
সময় থাকলে অপরাধটা বলে যেও।

পুষ্পটি কাছেই রেখেছিলাম
পুষ্পটি যতনেই রেখেছিলাম
নিজের বলে ভেবেছিলাম 
মন থেকেই ভালোবেসেছিলাম।

আব্দুল আজিজ
ঢাকা, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.