আজ যখন আমার ঘুম বিদ্রোহের সাজে,
তোমার ঘুম তখন কত পরিপাটি,কত নিশ্চিন্ত!
আকাশের তারার মতো একটু ইতিউতিও নয়....
আমি তাই মেঘবালিকার পরশ নিচ্ছি,
আবেগে-ভালবাসায়!
আজ যখন দেখা না পাওয়ার বেদনাগুলো কাঁদছে,
তখন তোমার বেদনা নাটুকেপনার ছবি আঁকছে!
তোমার কষ্ট হচ্ছে না না-দেখা কবিতার জন্য?
আমি মেঘবালিকার পরশ নিচ্ছি,
তোমার গন্ধমাখানো কবিতা আঁকড়ে!
বিশ্বজিৎ কর
কলকাতা, পশ্চিমবঙ্গ
তোমাকে বলছি - বিশ্বজিৎ কর
By Ashram |
প্রকাশের তারিখ August 3, 2023 |
দেখা হয়েছে : 566
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.