তোমার দরজায় কড়া নাড়তে নাড়তে
আমি ক্লান্ত
অতঃপর ফিরে এসেছি
জেনেছি - উত্তরণের গল্প
দেখেছি পৃথিবীর ও-প্রান্তে ব্যাথার শহর, স্মৃতি-ভুক।
এখানে এখনও উৎসব জাগে
আকাশ ভর্তি নীল ফানুস উড়ে ;
অন্ধকার সামিয়ানার নিচে,
নিয়ন আলোর অচ্ছুত্ সীমানায়।
বুকে আগুন গুঁজে শূন্যতার অভিমুখী
তুমি কি কখনও উড়ে দেখেছো অস্পর্শী?
যেখানে
দৃশ্যের ভেতর দৃশ্য; শোকের ভেতর শোক?
ভেসেছো?
যেভাবে নদী ভাসে কিংবা সর্বহারা মানুষ।
একদিন এসে হয়তো দেখবে -
তুমি ও মৃত্যুর মধ্যে আমি মৃত্যুকে বেছে নিয়েছি সংকোচহীন;
শূন্যতার দারুণ বিলাপে তোমাকে মুছে গেছি প্রবল যত্নে।
শহিদুল ইসলাম জিতু
ঢাকা, বাংলাদেশ
উত্তরণের গল্প - শহিদুল ইসলাম জিতু
By Ashram |
প্রকাশের তারিখ February 22, 2024 |
দেখা হয়েছে : 818
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.