বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
দশ জানুয়ারী তোমার প্রত্যাবর্তন
বাংগালী জাতির ভাগ্যাকাশে
এনেছিলে পরিবর্তন প্রবল সাহসে
আজ নেই তুমি চেতনায়
বাঙালির ধর্মীয় উন্মাদনায়
কেটে যাচ্ছে বাংলা ভাষার চারিপাশ
তোমার হাসু এখন আমাদের আশ্বাস
তাকে পাঠাও তোমার স্নেহ বার্তা
বাংলাই অক্ষর, বাংলাই আমাদের ভাষা
আমাদের থাক বাংলা লাঙল
আমাদের থাক বাংলা কৃষক
আমাদের থাক লাল সবুজ পতাকা
আমাদের থাক বাংলা অক্ষর, বাংলা ভাষা।
মৌ মধুবন্তী । টরন্টো, কানাডা
প্রত্যাবর্তন - মৌ মধুবন্তী
By Ashram |
প্রকাশের তারিখ January 10, 2020 |
দেখা হয়েছে : 945
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.