একদিন..
অনেক অনেক আগে একদিন..
শরাহত পাখির মত
যখন মাথা ঠুকে পড়েছিলাম
লুন্ঠিত স্বপ্নের কফিনে..
পথ হারানো কোন ফাগুন পবন
অর্ধচেতন আমার কানে কানে বলেছিলো..
‘প্রকৃতিকে ভালোবাসো’..
প্রতিদান পাবে
হাজার বছরে যা পাওনি
সেই শান্তির ঘুম হবে তোমার..
প্রতিদান চাইনি..
তবে শান্তির ঘুম পেতে চেয়েছিলাম
দীর্ঘ শান্তির ঘুম..
মৃত্যু কি শান্তি..?
প্রকৃতিকে ভালোবাসা কি শান্তি..?
স্বপ্নহীন জীবন মেনে নেয়া কি শান্তি..?
মৃত্যু ভালোবাসা কিনা জানিনা
জানি সে আসবে ই একদিন
তাই খুঁজতে যাইনি..
সেদিন থেকে আমি প্রকৃতিকে ভালোবাসতে চেয়েছি
সেদিন থেকে হৃদয়ের চাওয়টাকে
নিঃসীম শূন্যের আকাশ করতে চেয়েছি..
কিন্তু এখনো আমার ঘুমে দুঃস্বপ্ন তাড়া করে
এখনো আমি চিনতে পারিনি সত্যিকারের ভালোবাসা কি..?
এখনো বুঝিনা কোনটা প্রতিদান আর..
কোনটা প্রকৃতির পরিহাস
ফুটপাতে পড়ে থাকা শিশুর কঙ্কাল
সে কি প্রকৃতি..?
নাকি এই প্রেত সভ্যতার জলাঞ্জলি..?
সে কি আমার খুন হয়ে যাওয়া স্বপ্ন হৃদয়..?
আমার ভালোবাসা..
আমার নিদ্রাহীন রাতের খসে পড়া তারা..!?
ফরিদ তালুকদার
টরোন্টো, কানাডা।
অচেনা আকাশ -ফরিদ তালুকদার
By Ashram |
প্রকাশের তারিখ August 3, 2019 |
দেখা হয়েছে : 1229
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.