জনাকীর্ন শহরটি আর আমায়
করে নাতো আকৃষ্ট।
গিজগিজ করছে মানুষ আর মানুষে,
খুঁজে ফিরি শান্তির আবাসে।
প্রতিটি সিগন্যালে সুতায় গাঁথা
যানবাহনের মালা,
ওভারটেকের উপায় নেই কো
শুধুই অপেক্ষার পালা।
উপরে নেই নীল আকাশ,শুধু অট্রালিকা,
শ্বাস নিতে পারিনা বন্ধ নাসিকা।
সবুজের নেই আর আনাগোনা
ইট পাথরে গাঁথা,
এই শহরে টিকে নাকো মন
শুধুই ধরে মাথা।
তবুও কেন জানি শহরটি
শুধুই কাছে টানে,
হয়তো বা হৃদয়ের টানে
নয়তো বা প্রয়োজনে।।
সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ
শহরটি - সিদ্দিকা ফেরদৌস তরু
By Ashram |
প্রকাশের তারিখ September 18, 2022 |
দেখা হয়েছে : 657
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.