অটোয়া, মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

পরিতোষ ঘোষ চৌধুরী-র দু’টি কবিতা

By Ashram | প্রকাশের তারিখ March 3, 2020 | দেখা হয়েছে : 1118
পরিতোষ ঘোষ চৌধুরী-র দু’টি কবিতা

প্রিয়ার চেয়ে মিছিল ভালোবাসি
[ শহীদ ছাত্রনেতা রাউফুন বসুনিয়ার প্রতি নিবেদন]

আমি আজ অভিসারে যাবো না প্রিয়া
       যাবো মিছিলে।
স্বৈরাচারের পতন ঘাটাবো। 
যদি ট্রাক আসে পিস্ট করতে-
      তবুও হঠবো না।
যদি বুলেট এসে আমার
বুকটা ঝাঝরা করে দেয়
বুক পেতে দেবো।
আমার লাশটা যেন 
রাজপথেই পড়ে থাকে, 
সকলেই দেখবে তোমার প্রেমিক
        তোমার 'বসু' কে।

বৈশাখী মেলা
সাচনা গ্রামে বৈশাখী মেলা
আওনা সবে বিকাল বেলা।
দোকান আছে রকমারি
খেলবার দোকান সারিসারি।
মনের মতো ঘোরবো আমরা
একসাথে চলবো মোরা।
হাতি ঘোড়া কিন্না আনি
ঝুনঝুনি আর বাশি আনি।
আমি আনমু পুতুল একটা
চুল বানবার ফিতা দুইটা।
নাগরদোলায় চড়বো আমি
ঘোড়ার পিঠে উঠবো আমি।
বাদাম চানাচুর কিন্না খাই
নিমকি রসগোল্লায় মজা পাই।।

পরিতোষ ঘোষ চৌধুরী । সিলেট, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.