সুখের অভিনয় আর সুখী হওয়া এক কথা নয়
অসুখীও অভিনয় করে
না ক'রে উপায় থাকে না কখনও কখনও
নকল হাসি
গরীবের ধনী ধনী ভাব
নকল ভদ্রলোক
মেকি পণ্ডিত ভণ্ড সাধু
ভেজাল পণ্যের মত বাড়ছে যত্রতত্র আশঙ্কাজনক
প্রেম কিংবা দ্রোহে
ভেতর কিংবা বাহির একই হলে
আর কিছু না হোক
সততা'র শিকড় ছড়িয়ে যায় সব দিকে
আমরাও বেড়ে উঠি নিরাপদ নিরন্তর
নজমুল হেলাল। ঢাকা
প্রেম কি়ংবা দ্রোহে - নজমুল হেলাল
By Ashram |
প্রকাশের তারিখ January 25, 2021 |
দেখা হয়েছে : 1591
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.