অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রেষ্ঠ উদযাপন - পুলক বড়ুয়া

By Ashram | প্রকাশের তারিখ January 25, 2020 | দেখা হয়েছে : 1080
শ্রেষ্ঠ উদযাপন - পুলক বড়ুয়া

কটি বারুদ শলাকার মতো আমি বিধ্বস্ত-অনল;
তোমার চেরাগী-ছাতার নিচে 
মৌন-মগ্ন : উপায়-তরীতে উঠাও গুরু।
নির্গ্রন্থ আমাকে। এক চাটি আলো দাও। 
আঁধারে ভিজে যাচ্ছি।

তুমি মুনি, আমি শুনি; তুমি ঋষি, 
আমি শিখি। দিবানিশি।

আউলাঝাউলা আমাকে
আউলিয়া-আলোয় আঁধার-অক্ষরে ঢাকি, আঁকি;
যুগলাঙ্গ এই নশ্বর-বাঁধন-সাধন টুঁটে যাক;
তুমি যোগ আমি যোগী : দ্বৈতাদ্বৈত, অনঙ্গঅঙ্গ—
একটি রেখায় একটি প্রভায় একটি শিখায় 
সৃষ্টির শ্রেষ্ঠ উদযাপন, মেলা হোক, আসর হোক!

পুলক বড়ুয়া । বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.