অটোয়া, শুক্রবার ২১ আগস্ট, ২০২৬

কথা ছিলো তুমি আসবে - মোহাম্মদ ইল্ইয়াছ

By Ashram | প্রকাশের তারিখ August 9, 2023 | দেখা হয়েছে : 580
কথা ছিলো তুমি আসবে - মোহাম্মদ ইল্ইয়াছ

থা ছিলো তুমি আসবে
আনন্দ হাসিতে ফুটবে-
বৃষ্টিভেজা পুরনো গাছের বকুলফুল।

কথা ছিলো তুমি হাসবে
দোয়েল ছানারা উড়বে-
পদ্মপাতায় দেখবো বিলের ছায়া। 

কথা ছিলো তুমি নাচবে
মেঘপরিদের দলে-
নীল আসমান নামবে ঘরের চালে।

কথা ছিলো এ যাত্রায় দাঁড়াবে
উঠোনের ঘাসগুলো কাঁপবে
খোপের পায়রাগুলো করবে সম্ভাষণ। 

কথা ছিলো তোমার ললাটে 
পরাবো খুশির টিপ
দর্শনে লজ্জা পাবে দূরের চাঁদ
কথা ছিলো আসবে হাসবে উৎসবে।

মোহাম্মদ ইল্ইয়াছ 
ঢাকা, বাংলাদেশ 

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.