আমি তো শুধু ভালোই বেসেছিলাম, ধর্মাবতার!
এর চেয়ে বেশি আর কিছু নয়।
শিউলির সুবাসে মোহিত নক্ষত্রপুঞ্জ হাজার বার যে গান শোনায়
আমি শুধু সেই গানটাই শুনতে চেয়েছি।
গান শোনা কি তবে অপরাধ?
ফুলকে ভালোবাসা, তাও? আপনিই বলুন।
অনবরত দৃষ্টির ভেতর দিয়ে হৃদয়ে অবগাহন
সব কিছু বিসর্জন দিয়ে অসময় করি সমুদ্র মন্থন।
সংবিধান সিদ্ধ অধিকারে তুমি নাই বা ভালোবাসলে
আমিও তোমার প্রেমে রাখি মরবার অধিকার।
কমল কুজুর
কবি ও আবৃত্তি শিল্পী
দিনাজপুর।
চক্রাকার আহুতি - কমল কুজুর
By Ashram |
প্রকাশের তারিখ December 26, 2020 |
দেখা হয়েছে : 809
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.