অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

সর্বহারা শ্রেণীদের আর্তনাদ - জয়দেব বেরা

By Ashram | প্রকাশের তারিখ January 11, 2020 | দেখা হয়েছে : 1400
সর্বহারা শ্রেণীদের আর্তনাদ - জয়দেব বেরা

পুঁজিবাদী সভ্যতায় চাপা পড়া
সর্বহারাদের আর্তনাদের শব্দ
শোনা যায় সারা পৃথিবীর বুক জুড়ে।
বুর্জোয়াদের অত্যাচারে সর্বদাই
নিম্মজিত সর্বহারাদের যন্ত্রণাময় জীবন।
সর্বহারারা হয়ে উঠেছে সর্বক্ষণ শোষিত,
আর পুঁজিপতিরা থাকে সর্বক্ষণ শাসক রূপে।
এই শাসকদের মাত্রাতিরিক্ত
শোষণে কম্পিত আজ এই সমাজ।
সমাজও যেন ক্রন্দনে থাকে অবিরত,
সমাজও সর্বহারাদের আর্তনাদে লজ্জিত।
তবুও নেই কোনো 
এই আর্তনাদের প্রতিবাদ,
নেই কোনো সর্বহারাদের
চোখের অশ্রুর দাম।
নেই কোনো তাদের প্রতি ভালোবাসা।
সর্বহারাদের আর্তনাদে ঢেকে
গেছে এই সমাজ,
ঢেকে গেছে এই মেদিনী।
তাই চাই এদের আর্তনাদের
অবসান,
চাই এদের শোষণের
বিরুদ্ধে প্রতিবাদ।
চাই সর্বহারাদের একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা।

জয়দেব বেরা । পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.