অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

কথার জালে - শুভ জিত দত্ত

By Ashram | প্রকাশের তারিখ January 11, 2021 | দেখা হয়েছে : 1031
কথার জালে - শুভ জিত দত্ত

থার মাঝে জড়িয়ে ফেলো
দুঃখ গুলো ভুলিয়ে রাখো
রাজ্যের যতো কষ্ট গুলো
ভুলে থাকি যখন তুমি যখন
আপন মনে কথা বলো

হঠাৎ করেই মাঝে মাঝে
কোথায় তুমি হারিয়ে যাও
তখন জানো কষ্ট গুলো
খুব দ্রুত জড়িয়ে ফেলে
কখনো যে বুঝবে তুমি

মাঝে মাঝে ভাবি বলব
আমার জমানো কিছু কথা
কিন্তু মজে যেতাম তোমার
কথাতে ভুলেই গেছি সবই
আমার কথা হারিয়ে যেত

একদিন যদি সামনাসামনি
তুমি এসে হঠাৎ দাঁড়াও
দেখ কেমনে থামিয়ে দেবো
শুরু করবো আমি আর নীরব
দর্শক হয়ে চেয়ে থাকবে তুমি।।

শুভ জিত দত্ত
মহেশপুর, ঝিনাইদহ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.