ভালোবাসার ঘরে থাকবো চিরকাল,
তুমি না হয় ছেড়ে থেকো অনাদিকাল।
বুনো পক্ষী বাবুই বাঁধি সূচারু ঘর,
তারকাঁটা গহ্বরের সরু চাল।
অট্টালিকায় বসে দেখে যে কাকচর,
বিবশের ক্রান্তি তুলে সুর লয় তাল।
কপোত-কপোতী বাসনায় মত্ত পাল।
মহীতে ভালোবাসায় পুষ্ট যে অধর।
কী থাকে হায় নিঃশ্বাস ছাড়ি একবার?
তবুও কেন ঘর ভাঙ্গা শব্দ সরব?
ক্ষণ জীবনে বাঁচতে হিয়ায় যে সব।
তাঁরা ঝলকায় প্রেমনীড়ে বারবার।
গুড়ি বারিতে রংধনু রাঙায় রব।
ভালোবাসার কাঙ্গাল কেন যাযাবর?
পারভীন আকতার
কবি ও শিক্ষক
চট্টগ্রাম।
ভালোবাসার ঘর - পারভীন আকতার
By Ashram |
প্রকাশের তারিখ July 21, 2020 |
দেখা হয়েছে : 962
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.