তুমি যদি কবিতা লিখতে
তোমার কবিতায় অবলীলায় ভিড় জমাত
প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
কাকে রেখে কাকে বাদ দিতে?
তোমার কবিতায় ভিড় করত
বেকার টিউশন মাস্টার, দিদিমণির কথা।
ছাত্রছাত্রীরা যদি ভালো রেজাল্ট করে
বাহবার ছড়াছড়ি উনি খুব ভালো পড়ান,
যদি ছাত্রছাত্রীদের কোনো রকমে খারাপ হয় রেজাল্ট!
তাহলে বলার কোনো উপায় নেই
উনি শুধু গল্প করেছেন সারা বছর!
আর মাইনেটা ঠিক মাসের শেষে
নিয়েছেন বুঝে হিসাব মতন।
তুমি যদি কবিতা লিখতে
তোমার কবিতায় ফুটে উঠত
বেকার টিউশন মাস্টার, দিদিমণির কথা।
যার অনিশ্চিত মাইনে বুঝে
চেনা মানুষগুলো যাচ্ছে দূরে সরে
পূজোর সময় যে নিজের বাবা-মা'কে
পোশাক দিতে পারে না ঠিক মতো
তার আবার বিয়ে কিসের!
রাজু কদমা
মণ্ডলকুলি, বাঁকুড়া
পশ্চিমবঙ্গ
ভারতবর্ষ
তুমি যদি কবিতা লিখতে - রাজু কদমা
By Ashram |
প্রকাশের তারিখ July 28, 2020 |
দেখা হয়েছে : 1241
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.