প্রলম্বিত বিষাদের দীর্ঘ ছায়ায় ডুবে যাওয়া
এই হৃদয় কে জিজ্ঞাসা করে দ্যাখ
কতোটুকু ভালবাসে তোমাকে!
তোমাকে দিলাম আমার একসমুদ্দুর ভালবাসা,
বিনিময়ে পেলাম শুধুই একআকাশ সম
বিষাদে ছাওয়া অবিশ্রান্ত শ্রাবণমেঘের বৃষ্টি!
তোমাকে দিলাম আমার অনেক যত্নে
গড়ে তোলা ভালবাসার কারুকাজ খচিত
সুপ্রাচীন ঐতিহ্যের সুনীল আকাশ,
আমাকে দ্যাখালে তোমার অবহেলার
জীর্ণ, পরিত্যক্ত রাজপ্রাসাদের খসে পড়া
নোনাধরা দেয়ালের দীর্ঘশ্বাস এবং ঘৃণার
নুপুরনিক্কনে ঝলমলে পোষাকাবৃত্ত বাঈজীর
ক্লান্ত পায়ের না থামা শব্দের
আকুল ঘুমপাড়ানিয়া গান।
এখন কবিতার শব্দেরা বোবাকান্না হয়ে
একটানা কোরাস গাইছে লাইনের পর লাইন,
যা কোনো কবিতাই নয় অথচ হিবিজিবি
কতোগুলো অর্থহীন শব্দের বেঢপ সাইজের মালা বলে মনেহয়।
এভাবে কতো আর বাইবো জীবনভেলা
পরাজিত মেঘদলের মতো ভালবাসাহীন, রাত্রিদিন!
গোলাম কবির
মোহাম্মদপুর, ঢাকা
ভালবাসাহীন, রাত্রিদিন - গোলাম কবির
By Ashram |
প্রকাশের তারিখ December 20, 2021 |
দেখা হয়েছে : 826
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.