এঁদের দেখে কী মনে হয়?
খুব কি শিক্ষিত?
না, না ওঁরা আমার পূর্ব জন্মের উত্তম পুরুষ।
এক্কেবারেই অশিক্ষিত।
ক্ষেতে খামারে কাজ করে কাঁদা মাটি পায়ে ঘুমায়।
স্বাক্ষরজ্ঞানও নেই!
লুঙ্গি পরনে ছেঁড়া শার্ট নিয়ে অস্ত্র ধরেছে,যুদ্ধ করেছে।
স্বাধীনতার বিকল্প নেই!
আজ কোট ঠাঁই,বাহারি লাল শাড়ীর বাহবা তকমা লাগাই,
বড়ই উচ্চ শিক্ষিত আমরা!
হাত পা বাঁধা অনিয়ম, দূর্নীতি আর বৈষম্যে রাজ কারাগারে।
আমাদের গন্ডারের চামড়া!
ঐ অশিক্ষিত উত্তম কালে আমি আবার ফিরে যেতে চাই।
এই কালের অসদাচার দম বন্ধ করে দেয়!
কৃষকদের নিয়ে যুদ্ধে যেতে চাই, চুপিচুপি মুক্তিবাহিনীর সাথে।
স্বাধীনতার বিজয় লাল গোলাপ মন কেড়ে নেয়।
দাপট দেখাও, দাপট! বুকের পাঁজরের শক্তি দেখাও!
ওঁদের অশিক্ষিত উত্তম হৃদয়ে!
পারবে না, তোমাদের সেই সততা আর সাহস নেই।
গিলেই খাচ্ছো সব অভয়ে।
চিল্লায়ও না, দেশ, দেশ বলে! মিছিল করো না বিজয়ের।
নিজেকে শুদ্ধ করো, ভালোবাসো দেশকে।
রাজাকার নব্য আর সৃষ্টি করো না নিজের অস্তিত্ব বিনাশে।
তাহলেই তুমি হেরে যাবে সেই অশিক্ষিতের গুবাকে।
পারভীন আকতার
শিক্ষক, কবি ও প্রাবন্ধিক
চট্টগ্রাম।
বিজয়ী সারথি - পারভীন আকতার
By Ashram |
প্রকাশের তারিখ December 18, 2020 |
দেখা হয়েছে : 823
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.