আগের দিনের মজাগুলো
কোথায় গেল ভাইরে আজ,
সবাই দেখছি স্বার্থ নিয়েই
করছে শুধু নিজের কাজ।
পুতুল নাচের আসর দেখে
ভুলে যেতাম মনের দুখ,
পুঁথিপাঠ আর যাত্রা শুনে
পেতাম বড়ই হৃদে সুখ।
কাঠের বাক্সে পেতল চোঙা
অনেক বাড়ির ছিল শান,
গ্রামোফোনে কালো রেকর্ড
ঘুরে দিতো মধুর গান।
জারি সারি মারফতি সব
আরো কতো নানান সুর,
ধুম্ ধারাক্কা ডি জে পেয়ে
ওসব থেকে থাকছে দূর।
গানের কথার শব্দগুলো
ছিল কতো ভালো সব,
এখন শুনি বাজনা বেশি
কথার থেকে বেশি রব।
রতন বসাক। উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ
শুধুই রব - রতন বসাক
By Ashram |
প্রকাশের তারিখ June 7, 2020 |
দেখা হয়েছে : 761
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.