অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

অতৃপ্ত বাসনা - আলতাফ হোসেন

By Ashram | প্রকাশের তারিখ July 20, 2020 | দেখা হয়েছে : 1051
অতৃপ্ত বাসনা - আলতাফ হোসেন

রোজ সকালে খুঁকির থাকে
হরেক রকম বায়না
ঘুরতে যাবে বাবার সাথে
কিনবে অনেক গয়না।

আলতা, চুরি, গলার মালা
চুল বাঁধানো ক্লীপ-
কালো দেখে কয়েক পাতা
কিনতে হবে টিপ।

নেল পলিশের দোকান কোথায়
নিয়ে চলো মোরে --
লিপিষ্টিক ও  দেখে শুনে
কিনবো  ম্যাচিং করে।

মায়ের জন্য বডি স্প্রে
ভাইয়ের একটা ঘড়ি -
তোমার জন্যেও কিনবো কিছু
চলনা বেড়িয়ে পরি।

ইশারাতে বোঝায় সবই
জন্ম বধির খুকি
মিটাতে  তার সকল চাওয়া
নিত্য ছুটাছুটি।

দয়াময় প্রভু তোমার তরে
করি মোনাজাত-
পূরন করে দাওগো খুকীর
কথা বলার স্বাধ।

আলতাফ হোসেন। ঢাকা, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.