উপেক্ষা
মৃত্যুকে চার্জশিট দেব বলে সাবধান করেছি
বলেছি স্থীর হও আলোয় উঠে এসো এখন
দেখ কতো মানুষ তোমার প্রতিক্ষায় আছে
তোমাকে শুশ্রূষা দিয়ে ফিরিয়ে দেবে বলে
ডাক
কতো করে ডাকি তোকে ও আমার ছায়া
বারবার ফিরে এসে চুমু দিয়ে যাস
অথচ দুদণ্ড পাশে বসিস না বসলে
তোকে এক গল্প শোনাতাম রাজার গল্প
অত্যাচারী রাজার গল্প পাগল রাজা
যদি না শুনিস তবে যা তার গালে চুমু দিয়ে আয়
আদর পায়নি বলে আমাদেরও স্বস্তি নেই
সাতকর্ণী ঘোষ
হাওড়া, পশ্চিমবঙ্গ
সাতকর্ণী ঘোষ-এর কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ July 17, 2020 |
দেখা হয়েছে : 1269
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.