রজনির শনাক্তকরণে মাঝে মাঝে ভুল হয়
শানিত অনুভূতিরা এক সময় নির্লিপ্ততা খোঁজ করে
পরিত্রাণের নিষ্প্রভ আলো নিভে আসে
সংকীর্ণমনার নিকৃষ্টতা ভুলে যায় থিয়োসফির নিস্রাব৷
ঘৃণ্য বিশ্বাসঘাতকতা শ্রীহীন নিবৃত্তির নিত্য সহচর
মাধুর্যমণ্ডিত প্রভাতের নির্মল বাতাস
লাঠিয়ালের প্রহারে অপ্রতিহত দূষণে দিকহারা
মননের গন্ধহীন বন্যতায় মুগ্ধ রজনি বাস্তবেই বর্ণহীন৷
বিপর্যস্ত অনুভূতিরা কারাভোগের যন্ত্রণায় চটকদার
বাংলা পঞ্জিকার রেশমি কাপড় গলকম্বলহীন
দিনে দিনে বেড়ে চলে মেরুদণ্ডী বানরের যুগ্মসংখ্যা
মুগ্ধ রজনির মৃত অনুভূতিরা অবিন্যাসের ভ্রমণবিলাসী৷
এম এ ওয়াজেদ
নওগাঁ সদর , নওগাঁ
বাংলাদেশ
মুগ্ধ রজনি এবং মৃত অনুভূতিরা - এম এ ওয়াজেদ
By Ashram |
প্রকাশের তারিখ September 5, 2023 |
দেখা হয়েছে : 735
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.