ছোট্ট জীবন
বড্ড চাওয়া
কিছু পাওয়া
কিছু ছাড়া।
দু'পা ভরে
দু'হাত তুলে
দু'চোখ দেখে
সামনে যাওয়া।
আক্ষেপ করা
হতাশ হওয়া
অভিমান চেপে
সামনে চলা।
কেউ কাঁদবে
কেউ হাসবে
কেউ ফেললে
কেউ পাবে।
নিজের বিশ্বাস
নিজের সম্পদ
অন্যের কাছে
মূল্যহীন ধন।
ছোট্ট জীবন
বড্ড চাওয়া
চাওয়ার তরে
ফিরে আসা।
মূল্য জীবন
অমূল্য মৃত্যু
পার হবে সব
ডাক দিলে রব।
ছোট্ট জীবন
ছোট্ট চাওয়া
সুখী জীবন
যন্ত্রণা ছাড়া।
টিটোন হোসেন
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা
ছোট্ট জীবন- টিটোন হোসেন
By Ashram |
প্রকাশের তারিখ January 19, 2021 |
দেখা হয়েছে : 1046
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.