তাইতো পল্লব বেছে নিয়েছি
পুষ্প হলে-
হয় পোড়ায় আমায়
নয়তো রেণুকে।
তাইতো পালক বেছে নিয়েছি
পাখি হলে-
হয় দাগায় আমায়
নয়তো টিয়াকে।
নদীর ঘাটের নৌকোখানি হলে
বালুচরের ঝুমকো ঝিনুক হলে
শব্দমালার সুরসরগম হলে
হয় কি ক্ষতি?
হংস-হরিণ-চকোর চক্ষু হলে
অন্ধ করে,
মর্ত্য জুড়ে ত্রস্ত আঁধার নামায়!
প্রভঞ্জন ঘোষ
পঃ মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
অনন্যোপায় - প্রভঞ্জন ঘোষ
By Ashram |
প্রকাশের তারিখ March 14, 2024 |
দেখা হয়েছে : 328
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.