সানাই
বিসমিল্লার সানাই-এর সুর
মন যে উচাটন,
হর্ষ-বিষাদ মিলে মিশে
অন্তরে কাঁপন।
অতীত এসে টানে আঁচল-
ভবিষ্যত সাথে হয় আলাপন,
মিলন সেতু তোলে গড়ে
বর্তমান সে মাঝে পড়ে।
অলীক স্বপন আঁখি পাতে
সঙ্গ যে দেয় মন ও সাথে,
আগত সুখের কল্পনাতে
হৃদয় আনন্দে মাতে।
জীবন
প্রতিটি ক্ষণে একটুকু করে
জীবন যে শেষ হয়-
এখনও যে বেঁচে আছি
সেটাই তো বিস্ময়।
নিঃশ্বাস পরে নিঃশ্বাস পাই
কৃপা সে বিধাতার,
কখন হাতে শমন আসে
মৃত্যুঘর দেবতার।
সময়টাকে নিঙ্গড়ে নিয়ে
মুহুর্তগুলো অমূল্য করে
আনন্দে থাকি সারাক্ষণ,
ভুলতে শিখি দুঃখ -বেদন।
কি জানি কখন সময় ফুরোয়
নিঃশব্দে একাকী চলে যেতে হয়,
তাই, সঙ্গ সুখের আঙিনাতে
বন্দী করে দাও নিজেকে-
ছেড়ে গিয়েও যাবে না ছেড়ে
থাকবে সবার হৃদয় জুড়ে।
মাধবী নাগ। বীরভূম, পশ্চিমবঙ্গ
মাধবী নাগ-এর কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ July 22, 2020 |
দেখা হয়েছে : 985
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.