একলা ঘরে নিঝুম পাড়ায় বিচরণ করে মন
স্মৃতিরা সব ধেয়ে এসে করে জ্বালাতন।
চুপটি করে বিভোর হয়ে বসি রোমন্থনে
হঠাৎ এক মাতাল হাওয়ায় কাঁপায় শিহরণে।
কল্পলোকে জাগায় পুলক ধূসর মরু বুকে
মোহাচ্ছন্ন কপট হাসি ছড়ায় বিমূঢ় বিষন্ন মুখে।
পাকা পিরিত কাঁচা হয়ে জোয়ান ভূতে ধরে
শুকনো বাগে গজিয়ে তরু গোলাপ টগর ঝরে।
জ্যোৎস্না রাতে কলোতানে সাজায় বাসর গহীন বনে
খুশীর স্রোতে হ্রদয় ভাসে ইচ্ছা জাগরণে।
সুখ যেন এক বসন্তের হাওয়া মানেনা নিয়ম-রীতি
সুযোগ বুঝেই হ্রদয়ে জাগায়,
এক নিদারুণ কোমল অনুভূতি।
দ্বন্ধ-দ্বিধায় দুলে ওঠে মুর্ছা যায় তন
উচ্ছলতায় কম্পিত হয় অভিলাষী মন।
ফুল বাগিচায় ভ্রমর খ্যালে, চুষে খায় মৌ
দ্বগ্ধ দেহ শীতল করে প্রেম সুনামীর ঢেউ।
চমক ভাঙ্গে মেঘের ডাকে রাতের আকাশ ঘিরে
বিরহী কুহু দ্যাখে চেয়ে একা শয্যায় নীড়ে।
শরমে তার বারি ঝরে রাঙা আঁখীর কোণে
ক্ষণিক রতন যতন করে রাখে সংগোপনে।
জানলো না কেউ, দেখলো না কেউ
মধুর ব্যথার যখম
বদ্ধ হয়ে স্মৃতির পাতায়
থাকবে চির জনম।
যুথিকা বড়ুয়া – টরোন্ট
লেখক গল্পকার, গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী।
বিরহী কুহু - যুথিকা বড়ুয়া
By Ashram |
প্রকাশের তারিখ January 23, 2020 |
দেখা হয়েছে : 1391
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.