দেশ বিদেশে প্রচলিত কত শত ভাষা,
তবুও সবচেয়ে মিষ্টি আমার বাংলা ভাষা।
বাংলা আমার মাতৃভাষা বড়ই শ্রুতিমধুর,
এই ভাষার আগাগোড়া আবেগ আনন্দে ভরপুর।
এই ভাষাতেই কথা বলা হৃদয়ের আলাপন,
এই ভাষার গানের সুরে উথলে ওঠে মন।
প্রকৃতির রূপশোভা কিংবা কুসুমের সৌরভ,
বাংলার তুলিতে বর্ণিত হয়,এতো বাংলার গৌরব।
এ ভাষায় রচিত যত গল্প,উপন্যাস, কবিতা,
প্রাণের স্পন্দনে পাঠকমনে বেঁচে আছে সবই তা।
এই ভাষাতেই মোদের স্বচ্ছন্দে জ্ঞান অর্জিত হয়,
প্রাথমিক পর্বে শিক্ষাজগৎ তাই শুধুই বাংলাময়।
এ ভাষার রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় শহীদ হয়েছে তরুণ তাজা জীবন,
একুশের স্মৃতি আজও নাড়া দেয়,কেঁপে ওঠে মন।
এ ভাষার ক্রমোন্নতি হোক, সাহিত্যভান্ডর হোক সমৃদ্ধ,
এ ভাষার মর্যাদা রক্ষায় যেন হতে পারি আরও দায়বদ্ধ।
অমিত কুমার জানা। পশ্চিম মেদিনীপুর
মিষ্টতম ভাষা - অমিত কুমার জানা
By Ashram |
প্রকাশের তারিখ July 10, 2020 |
দেখা হয়েছে : 918
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.